ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন নাসির

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম ওবায়দুল হক নাসির। সোমবার ১১ তম প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্নাসহ বিভিন্ন সরকারি কর্মচারি ও দলীয় নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওবায়দুল হক নাসির বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন।

জেলা পরিষদ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্টের পর ১৯ আগস্ট পর্যন্ত জেলা পরিষদে কোন চেয়ারম্যান বা প্রশাসক ছিলো না। ১২ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসক শরীফা হক জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে গত ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের সাথে কথা বলে ১২ টি উপজেলায় যতটুকু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করবো। এছাড়াও বিএনপির ইশতেহার বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাবো। আমি সকলের সহযোগিতা কামনা করি।

এম.কন্ঠ/ ১৭ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন