ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে বাসযাত্রীর শরীরে মিললো ৪০০ পিস ইয়াবা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে তল্লাশি অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শনিবার (৯ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।

আটককৃত ব্যক্তি শফিকুল ইসলাম ওরফে শফি (৪১)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে।

জানা যায়, তিনি ঢাকা থেকে ছেড়ে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে অবস্থান করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘ঢাকা এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে শফিকুলকে তল্লাশি করলে তার কাছে থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ০৯ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন