কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা। এতে ঘটনাস্থলেই সুপারভাইজারসহ দুইজন নিহত। আহত হয়েছে আরও তিনজন|
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের সুপারভাইজার মিনাল (২৫)। অপর জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে ।
এম.কন্ঠ/ ২০ অক্টোবর ২০২৬/এম. টি























