ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে দীর্ঘ ৪৫ বছরের চাউলের দোকান দখলে দুস্কৃতিকারীর ভয়ভীতি ও হুমকি দিয়ে ২০০ বস্তা চাউল গায়েবের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে হামিদপুর বাজারের চাউল ব্যবসায়ী হানিফ সিকদার বলেন, হামিদপুর বাজারে সরকার কর্তৃক সপ লাইসেন্স প্রদানকৃত একটি দোকান করার জন্য জায়গা বরাদ্দ পাই আমার ছেলে মো. ইমরান সিকদারের নামে। এই জায়গায় দোকানঘর নির্মাণ করে দীর্ঘ ৪৫ বছর যাবৎ চাউলের ব্যবসা পরিচালনা করে এবং নিয়মিত সরকারের টেক্স প্রদান করে আসছি। হঠাৎ ৪ মাস পূর্বে ঘাটাইল থানাধীন দিগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে শওকত আলী তালুকদারসহ বেশ কিছু দুস্কৃতিকারী আমার দোকানঘটি তাদের দখলে নেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকী দেখিয়ে আসছে। তার প্রেক্ষিতে আমি ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করি এবং থানায় অভিযোগ করি। কিন্তু ২১ অক্টোবর সকালে হঠাৎ আমার দোকানে দেখি বিএনপির সাইবোর্ড লাগিয়ে দুস্কৃতিকারীসহ অনেকে বসে আছে কিন্তু আমার দোকানে রাখা ২০০ বস্তা চাউল ও কোন ক্ষুদ নাই। আমার বরাদ্দকৃত দোকানে জবরদখলের মাধ্যমে বিএনপির অফিস করার কোন নির্দেশনা আছে কিনা? যদি না থাকে তাহলে টাঙ্গাইল জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আবেদন। আমার বৈধ দোকান ফেরত চাই।

চাউল ব্যবসায়ী হানিফ সিকদার কালিহাতী পৌর বিএনপি’র সাবেক সভাপতি, হামিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক, হামিদপুর ট্রাক মালিক সমিতির সভাপতি, কালিহাতী রাইস মিল মালিক সমিতির সভাপতি এবং কালিহাতী পৌরসভায় জামিউল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, ব্যবসায়ী সাইদুল ইসলাম, হামিদপুর বাজার সমিতির সাইফুল ইসলাম ও সোহেল রানা এবং তার ছেলে ইমরান সিকদার।

এম.কন্ঠ/ ২৫ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন