ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

কালিহাতীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব সূত্রে জানা যায়, তাদের একটি আভিযানিক দল মঙ্গলবার (৫ মে) ভোররাতে কালিহাতী থানাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

গ্রেফতারকৃত আনিসুর রহমান (২৯) কুড়িগ্রাম সদর উপজেলার হেমের কুটি গ্রামের বাসিন্দা।

এ সময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী “পিংকি বাচ্চু পরিবহন”-এ এক মাদক ব্যবসায়ী যাত্রীবেশে টাঙ্গাইলের দিকে আসছে।

পরবর্তীতে এলেঙ্গা বাসস্ট্যান্ড মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৫ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন