ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

ঘাটাইলে চৈতী ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণের দায়ে মেসার্স চৈতী ট্রেডার্সের মালিক লিটন কুমার সাহাকে ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বের) দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় শাহপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। এ সময় সেনেটারি ইন্সপেক্টরের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৈতী ট্রেডার্সের গুদামে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুত রাখা ছিল। পাশাপাশি খাদ্য সামগ্রীর সঙ্গে দাহ্য পদার্থও রাখা হয়, যা মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় অর্থদন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায়ীক কার্যক্রম সহ্য করা হবে না।”

এম.কন্ঠ/ ১১  সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন