টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সোমবার রাতে টাঙ্গাইল শহরের ছয়আনী বাজার, থানাপাড়া, পালপাড়া, পাতুলীপাড়া,কালিপুরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সহ-সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, জেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (ভিপি নুরুল), জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম.কন্ঠ/ ২১ অক্টোবর ২০২৬/এম. টি






















