ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন  কালিহাতীতে ডোবা থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে, দাবি মায়ের সখীপুরে অটোভ্যান চালক কিশোর সবুজ হত্যা মামলায় গ্রেপ্তার ২ টাঙ্গাইলে বাইতুল কুরআন মাদরাসার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই

ক্রিড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

“খেলোয়াড় হোক, গড়বে বাংলাদেশের ক্রিকেট” শ্লোগান সামনে নিয়ে তৃণমূল পর্যায়ে ক্রিকেটার তৈরী উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাইয়ের উম্মুক্ত ট্রায়াল হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে দিনব্যাপী অনুর্দ্ধ-১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেটারের ট্রায়ালে জেলার প্রায় ১৮০ জন ক্রিকেটার অংশগ্রহণ করে।

টাঙ্গাইল জেলার সহকারী জেলা ক্রিকেট কোচ মোহাম্মদ ইসলাম খানের তত্বাবধানে ক্রিকেটার বাছাই প্রক্রিয়ার দায়িত্ব পালন করেন ঢাকা নর্থ বিভাগীয় সহকারী কোচ ও টাঙ্গাইলের সাবেক সহকারী ক্রিকেট কোচ আরাফাত রহমান।

বাছাই প্রক্রিয়ার দায়িত্বপালন কালে আরাফাত রহমান জানান, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি বছরের ন্যায় এবারও অনুর্দ্ধ-১৪, ১৬ ও ১৮ ট্রায়াল থেকে প্রতি গ্রুপে ৫০জন করে মোট ১৫০ জন খেলোয়াড় বাছাই করা হবে। এবার মেডিকেল পরিবর্তে জন্ম নিবন্ধন ও ক্রিকেট মেধা যাচাইয়ের উপর ক্রিকেটার বাছাই করা হবে।”

জেলা সহকারী ক্রিকেট কোচ মোহাম্মদ ইসলাম খান বলেন, নভেম্বরের ২০ তারিখ থেকে এবার বয়স ভিত্তিক ক্রিকেট আয়োজন হওয়ার শুরু হওয়ার কথা। আমরা বাছাইকৃত খেলোয়াড়দের নিবির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরী করবো। টাঙ্গাইলে অনুশীলনের জন্য যেসব সরজ্ঞাম দরকার। আমরা চেষ্টা করবো যেগুলো ব্যবস্থা করে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে’।

ক্রিকেট বাছাইয়ে অংশ নিতে আসা ঘাটাইলের রাফি, গোপালপুরের রাহাত, এনায়েত পুরের মাহফুজ, কহি হোসেন আরাফাত, মধুপুরের কবিরসহ সকল ক্রিকেটারের লক্ষ্য ভালো ক্রিকেটার খেলোয়াড় হয়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা।

শহরের কাজিপুর এলাকার অনুর্দ্ধ-১৬ ক্রিকেটার আদনানের বাবার কথা। তার ছেলে পেসবোলার হিসেবে খুবই ভালো করবে। তিনি ছেলের সাফল্যের জন্য ছেলেকে শৃঙ্খলার মধ্যে রেখে মানুষ করছেন।

দিগন্ত রাজবংশীর মা তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন তার ছেলে অনেক বড় ক্রিকেটার হবে। এলেঙ্গার ব্যবসায়ী বুলবুল ইসলাম তার ছেলের পছন্দ ক্রিকেট। তাই তিনি চান ছেলে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট যেন ভালো করে শিখে।

এম.কন্ঠ/ ২১ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন