ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে স্বরস্রোত একাডেমীর আবৃত্তি প্রতিযোগিতা ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মিথ্যা ভাংচুরের অভিযোগে কালিহাতীতে সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মির্জাপুরে স্বামীর মানষিক নির্যাতনে নববধুর মৃত্যৃ: বিচারের দাবিতে মানববন্ধন  ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি ওসির ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু

ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক চাপায় কাজী দেশ (২৮) নামে এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধা ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন এলাকার কাজী আল হেলালী মোস্তফা ওরফে রিপন কাজীর একমাত্র ছেলে। তিনি সুইডেন প্রবাসী ছিলেন এবং গত ৬ মাস পূর্বে তিনি সুইডেন থেকে দেশে এসেছিলেন। দেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার তিন মাসের এক সন্তানও আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধা ৬টায় কাজী দেশ মোটরসাইকেল যোগে ঘাটাইল যাওয়ার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেশ কাজীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, সন্ধায় ট্রাক চাপায় এক প্রবাসি যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ১১ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন