টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দরা ৯ম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান, এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শিক্ষা ভাতা প্রদান এবং বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানসহ সকল শিক্ষকের জন্য দ্রুত বদলির আদেশ জারির দাবি তুলে ধরেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল মো মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী। প্রধান আলোচক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রিন্সিপাল মো. আলাউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রিন্সিপাল মো. লোকমান হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর জেলার সভাপতি প্রিন্সিপাল মো. জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গাজীপুর জেলার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ভাইস প্রিন্সিপাল নুরুল আলম খান, যুগ্ম মহাসচিব মো. মোস্তাফিজুর রহমান ইকবাল নরিয়াবাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য ভাইস প্রিন্সিপাল আব্দুল মান্নান, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ভাইস প্রিন্সিপাল মো. তাজাম্মুল ইসলাম।
টাঙ্গাইল সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেমের সার্বিক সহযোগিতায় এবং টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল হাই ও সহ-সভাপতি অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল এর পরিচালনায় আয়োজিত সম্মেলনে বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
এসময় বক্তাগণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়ন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এম.কন্ঠ/ ২০ অক্টোবর ২০২৬/এম. টি
























