ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ

ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৪:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) বিকেল ৪টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় আঠারোচূড়া বিলে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সীমান্তবর্তি ফুলবাড়িয়া উপজেলা থেকে ৫/৭ জন যুবক বরশি দিয়ে আঠারোচূড়া বিলে মাছ ধরতে আসে। বিকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতের শিকার হন সাইফুল। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে নিহতের পরিবার এসে লাশ নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

এম.কন্ঠ/ ০৮ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন