ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

কালিহাতীতে মুড়ি ফ্যাক্টরিতে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়ার একটি মুড়ি ফ্যাক্টরির মালিককে বিভিন্ন অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ( ৪ মার্চ) দুপুরে এ জরিমানা করা হয়।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক সিকদার শাহিনুর আলমের নেতৃত্বাধীন একটি অভিযানিক দল কালিহাতী উপজেলার নারান্দিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।এ সময় শংকর মুড়ির মোড়কে মেয়াদ, মূল্য উল্লেখ না থাকা, আয়োডিন বিহীন ইন্ডাসট্রিয়াল লবন ও মাত্রাতিরিক্ত ফিটকারী ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পাশাপাশি ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুর ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

এম.কন্ঠ/০৪ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন