এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে
শিরোপা প্রত্যাশী সাবালিয়া ক্রীড়া একাদশ প্রয়াত আতিকুর রহমান জামিলের ভঙ্গুর ফুটবল দল এলিভেন বুলেটসকে (৪-০) গোলে উড়িয়ে দিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ” গ” গ্রুপের সাবালিয়া ক্রীড়া একাদশ ও সাবেক চ্যাম্পিয়ন থানাপাড়া ইলেভেন বুলেটস ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুরু থেকে শিরোপা প্রত্যাশী সাবালিয়া ক্রীড়া একাদশের ছন্দময় ফুটবলে কাছে সহজেই হার মানে। খেলার ২২ মিনিটের সময় ডিবক্সের বাইরে থেকে আশিকের জোরালো উঁচু শট গোলরক্ষক মহিদুল ফাঁকি দিয়ে বল সরাসরি জালে পৌছায় (১-০) খেলায় এগিয়ে গেলে ইলেভেন বুলেটসের খেলোয়াড়রা আরো অগোছালো হয়ে যায়। সেই অবস্থায় প্রায় ৩৭ গজ দূর থেকে সাবালিয়ার অধিনায়ক রানা চমৎকার শটে আবারো গোলরক্ষককে পরাজিত করে (২-০) এরপর খেলার ৩১ মিনিটে সজিব কর্ণার থেকে বাঁকানো শটে সরাসরি গোল করে(৩-০) দ্বিতীয়ার্ধে সাবালিয়া ক্রীড়া একাদশে ঢিমেতালে খেলার সুযোগে ইলেভেন বুলেটস বার কয়েক আক্রমন করার সুযোগ পেলেও গোল করে খেলায় ফিরতে ব্যর্থ হয়। উল্টো খেলার শেষ দিকে সাবালিয়ার খায়রুল ইসলাম আরেকটি গোল করে (৪-০) জয়ের ব্যবধান আরো বড় হয়। সাবালিয়া ক্রীড়া একাদশ দুটি ম্যাচে জয়লাভ করে পূর্নপয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।
খেলার শুরুতে থানাপাড়া এলিভেন বুলেটস দলের প্রতিষ্ঠাতা ফুটবলার কারিগর প্রয়াত আতিকুর রহমান জামিলের স্বরণে মাঠে খেলোয়াড়, রেফারীসহ সবাই এক মিনিট নিরবতা পালন করেন।
সাবালিয়া ক্রীড়া একাদশঃ সিয়াম/ আদিব (গোলরক্ষক), আবিদুর, বিষ্ণু, মনির, রাজু, রানা (অধিনায়ক), তামিম, সজীব, আশিক, সাব্বির ও খায়রুল।
এলিভেন বুলেটস ক্লাবঃ মহিদুল মিয়া (গোলরকক্ষ), আল মামুন, মাসুদ রানা, মুসফিকুর, বাদশা, শরিফুল, গিয়াস, রহমত আলী, আজিজুল, মিঠুন ও মেহেদী হাসান। রেফারীঃ জামিলুর রহমান, সহকারীঃ মোমিনুর ও রাজু।
২৬ অক্টোবর খেলা মুসলিম রেনেসাঁ ক্লাব বনাম থানাপাড়া ব্যায়ামাগার।
এম.কন্ঠ/ ২৬ অক্টোবর ২০২৬/এম. টি





















