ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা

কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

oplus_0

সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। পাশাপাশি সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ১১৮ জন গ্রাম পুলিশের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলামসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তরের আঙিনা, ছাদ ও অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন এবং বায়োমেট্রিক হাজিরা চালুর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে নবাগত জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে থানা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এম.কন্ঠ/ ২৬ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন