ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ও ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

অভিযানে পৌর শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে গড়ে তোলা ফল ও হোটেল ব্যবসায়ীদের দোকানের বহিরাংশ উচ্ছেদ করে সরকারি জায়গা দখল মুক্ত করার নির্দেশনা প্রদান করা হয়। এসময় ট্রেড লাইসেন্স না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশ সহযোগিতা করেন। এসময় কালিহাতী পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর সহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে অবৈধ দখলদারদের হাত থেকে শহরের বিভিন্ন গলির রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে আগামী তিন দিনের মধ্যে অবৈধ এসব স্থাপনা ভেঙে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও যেসকল ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স নেই তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে।

এম.কন্ঠ/ ০১ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন