ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

গোপালপুরে শ্মশানঘাটে মিলল যমজ নবজাতকের মরদেহ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভেঙ্গুলা বাজার এলাকার একটি শ্মশানঘাট থেকে অজ্ঞাত দুই যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।

জানা যায়, শ্মশানঘাট থেকে উদ্ধার হওয়া মৃত নবজাতক দুজনের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। তাদের বয়স আনুমানিক আট মাস। তবে তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ, সামাজিক লোকলজ্জা কিংবা অন্য কোনো কারণে নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক সুরতহাল শেষে মানবিক বিবেচনায় নবজাতক দুটির দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এম.কন্ঠ/ ০৪ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন