ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংশ ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা গোপালপুরে দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন টাঙ্গাইলের মামুন গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩ বাংলাদেশ ছাত্র ফেডারেশনে সহ-সভাপতি নির্বাচিত হলেন বীথি গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা কালিহাতীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ উপ-সহকারী প্রকৌশলীর টাঙ্গাইলে হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। গত ৩ জুন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেওয়া হয়। ২৫ তম বিসিএসের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তার আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তার উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে।

তিনি মনে করেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর।

নিভৃতচারী শরীফা হক দেশে-বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তার মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে রাষ্ট্র তার পাশে আছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তার গৃহীত কর্মসূচি একদিন সারাদেশে বিস্তৃত হবে এই আশা রাখেন জেলার বিদ্যানুরাগী জেলা প্রশাসক শরীফা হক।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন