ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাজাল ধ্বংস

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে আঠারোচূড়া বিলে রেনু পোনা ধ্বংস রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা।

সোমবার (২২ জুন) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি যায়েদ হোছাইন।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের আঠারোচূড়া বিলে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চায়না জাল ব্যবহার করে দেশীয় মাছের রেনু পোনা নিধন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন চায়না জাল ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করে ১২০টি চায়না জাল জব্দ করে সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও রেনু পোনা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২২ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন