ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে যুবদল নেতা শাহ আলম হত্যা, জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

oppo_2

টাঙ্গাইলের কালিহাতীতে যুবদল নেতা ও দাখিল মাদ্রাসার দপ্তরী শাহ আলমকে (৪০) হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে কালিহাতীর দুর্গাপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে নিহত শাহ আলমের পরিবার, স্বজন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা শাহ আলম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি করেন তারা।

গত সোমবার (১৫ জুন) বিকালে উপজেলা রামদেবপুর গ্রামে জমির সীমানা থেকে মাটি তোলা নিয়ে দুপক্ষের বিরোধে যুবদল নেতা শাহ আলমকে পিটিয়ে গুরুতর আহত করেন। মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবদল নেতা শাহ আলম।

বুধবার রাতে তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন কালিহাতী থানায় বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয় উপজেলার রামদেবপুর গ্রামের বাদশা মিয়া, আব্দুল সামাদ, শুকুর আলী, মাহমুদা ও লাভলী, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, কোরবান আলী। আসামি মোছাঃ মাহমুদা ও মোছাঃ লাভলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহ্ আলম উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আলী আজগরের ছেলে। তিনি দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবদলের সভাপতি ও দুর্গাপুর দাখিল মাদ্রাসা দপ্তরী ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহ আলমকে জমির সীমানা থেকে মাটি তোলা নিয়ে এলোপাতাড়ি বিদ্যুতের তার ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ রকম হত্যায় ঘটনায় মানুষ ক্ষুব্ধ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দুর্গাপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল মান্নান, শিক্ষক আবু সাঈদ, নিহত শাহ্ আলমের স্ত্রী খাদিজা বেগম, কন্যা সামিয়া, এলাকাবাসী মজিদ প্রামানিক ও আসমা বেগম প্রমুখ।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, বুধবার রাতে মামলা দায়ের পর রাতেই মামলার দুই আসামি লাভলী ও মাহমুদাকে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালতে মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এম.কন্ঠ/ ২২ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন