ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

গোপালপুরে ঝিনাই নদীতে অভিযান, চায়না জাল জব্দ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীতে অভিযান চালিয়ে প্রায়  মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (২২ জুন) উপজেলার ঝিনাই নদীর বনমালী মোড় ও নবগ্রাম মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় নদীতে অবৈধভাবে পাতা চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, চায়না দুয়ারি জাল নদীর স্বাভাবিক পরিবেশ ও দেশীয় মাছের প্রজননের জন্য ক্ষতিকর। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এম.কন্ঠ/ ২২ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন