ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ

দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়। সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো. আবু হানিফ সিনিয়র শিক্ষক নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম,আসাদুল ইসলাম, আশরাফুল আলম রাহিমা আক্তার সাংবাদিক মো. লুৎফর রহমান, মো. একদিল হোসেন।

আলোচনা সভা পরিচালনা করেন রবিউল ইসলাম চুন্নু, সমন্বক উবিনীগ টাঙ্গাইল। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাহিমা খাতুন লিজা, বরকত হোসেন, রজব আলী যোয়াকিম মাংসাং, তারিক আজিজ, হাসনা আক্তার উবিনীগ, টাঙ্গাইল।

আলোচনার শুরুতেই রবিউল ইসলাম চুন্নু বলেন, পরিবেশ সংরক্ষণ এবং বিশ্বব্যাপী মানুষের মনে এই পৃথিবীকে বসযোগ্য করে রাখার অঙ্গিকার করতে এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ইতি মধ্যে তাপদাহ বেড়ে গেছে এবং এটা ৪০ ডিগ্রিী সেলসিয়াসে উঠতে পারে। জমিতে রাসাযনিক সার বিষ ব্যবহার করে আমরা মাটি, পানি আমাদের খাদ্য, মাছ , পশুপাখি সহ সব কিছু ধবংস কওে ফেলছি। পরিবেশের কথা চিন্তা না করে প্রাণবৈচিত্র ধবংস করে ফেলছি।

সাংবাদিক লুতফর রহমান বলেন, ঘন ঘন বজ্রপাত হচ্ছে। এর জন্য দায়ী মানুষ। অপরিকল্পিত বিল্ডিং, রাস্তাঘাট, ইটের ভাটার কারনে পরিবেশ আজ দূষিত। মেহগণি, আকাশমনি, একাশিয়া গাছ পুকুরের পাশে থাকলে সেসব গাছের পাতা পুকুরে পড়লে পানি দুষিত হয়ে মাছ মারা যায়। তোমরা আগামী দিনের ভবিষ্যত। পরিবেশকে বসবাসযোগ্য গড়ে তোলার দায়িত্ব তোমাদের। সাজনা গাছের অনেক গুণাবলী। বেশি বেশি করে এসব গাছের পাশাপাশি দেশীয় ফল আম, জাম কাঁঠাল, পেয়ারা গাছ লাগাতে হবে। উবিনীগ থেকে তোমাদের যে গাছের চারা দেওয়া হবে তোমরা যতœ করে লাগাবে।

বিশেষ অতিথি সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস। আমাদের বসবাসের পরিবেশ ভাল ও সুন্দর করে গড়ে তুলতে হবে। পরিবেশ ভাল না হলে উত্তপ্ত থাকলে বসবাস করতে পারব না। আগে সরকারীভাবে উদ্যোগ নিত বেশি বেশি তাল গাছ লাগানোর। বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। বেশি বেশি গাছ রোপন না করলে পরিবেশ ঠিক থাকবে না। গাছ অক্সিজেন সরবরাহ করে তাই বেশি করে গাছ লাগাতে হবে।

নবম শ্রেণীর শিক্ষার্থী শিল্পী আকতার বলেন, গাছ আমাদের ফুল, ফল, ছায়া দেয়। অক্সিজেন দেয়। পরিবেশ নিরাপদ রাখতে হবে। আমরা বেশি বেশি দশীয় গাছ লাগাব। দেশীয় ফল গাছ লাগালে আমরা পুষ্টিকর ফল খেতে পারব।

সভাপ্রধান মো. আবু হানিফ বলেন, বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ দরকার। পরিবেশ ঠিক না থাকলে কোন প্রাণী বাঁচতে পারবে না। দিনের পর দিন বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। যার ফলে জলবায়ু পরিবর্তন ঘটছে। একটি গাছ কাটলে ২টি গাছ লাগাতে হবে। বাড়িতে, রাস্তায় গাছ লাগাতে হবে। বড় হয়ে গাছ ফল, ছায়া দেবে।

আলোচনা ও মানব বন্ধন শেষে ২০০ শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, জলপাই, চালতা, জাম, কদবেল, ডেউয়া, জাম্বুরা, বেল ফলের চারা বিতরণ করা হয়।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন