ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে ইউটিউবার হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

টাঙ্গাইলে ইউটিউবার মো. হাদি চকদারের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৩ জুন) টাঙ্গাইলের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের বাসিন্দা হাদি চকদারের বিরুদ্ধে দায়েরকৃত সিআর-১৩৫১/২০২৬ নম্বর মামলাটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশ্লীল ছবি বিকৃতি করে প্রচার এবং মানহানিকর তথ্য প্রকাশের মাধ্যমে ব্যক্তির পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।

মামলার বাদী দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতের শরণাপন্ন হয়েছি। আশা করি আইন তার নিজস্ব গতিতে চলবে।”

তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাদি চকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এম.কন্ঠ/ ২৩ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন