ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর’ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘একবিংশ শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২তম তলায় অবস্থিত কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটনের সভাপতিত্বে মূল বিষয়ের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক (প্রেষণে) ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি বর্তমান বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান, গবেষণা দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়কে আধুনিক, স্মার্ট ও গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “শুধু প্রযুক্তি ব্যবহার নয়, এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসন ও শিল্পখাতে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. নজমুস সাদেকীন বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণায় আগ্রহী করে তুলবে।

সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, গবেষণার নতুন দিগন্ত এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এ প্রযুক্তির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এম.কন্ঠ/ ২৩ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন