ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী বাসাইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী জনের মতবিনিময়  কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আশা এনজিওর মাঠকর্মী নিহত

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও ভেকুর ব্যাটারী জব্দ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৫:১৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার রাত ১০ টায় উপজেলার গারোবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার গারোবাজার এলাকায় অভিযান চালায় ঘাটাইল উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে লালমাটি বহনের দায়ে একটি ড্রাম ট্রাক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক ও ব্যাটারী বর্তমানে ঘাটাইল থানা হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কেটে লালমাটি বিক্রি করে আসছিল। প্রশাসন কঠোর হওয়ায় এলাকায় অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িতদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অবৈধভাবে মাটি কাটার ফলে অত্র এলাকার পরিবেশ ও কৃষি জমি মারাত্মক হুমকির মুখে পড়ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন