ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কালিহাতীতে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে কালিহাতী উপজেলার নারান্দিয়ার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে শহীদ আবু সাঈদ- মীর মুগ্ধ স্মৃতি বৃত্তি পরীক্ষা ৩০ নভেম্বর শনিবার নারান্দিয়া টিআর কেন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ।

বিভিন্ন উপজেলার ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে । উপস্থিত পরীক্ষার্থীদের ১০% ট্যালেন্টপুলে এবং ৬% পরীক্ষার্থীকে সাধারন গ্রেডে বৃত্তি প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নারান্দিয়া ইউপির উদ্যমী ও শিক্ষানুরাগী যুবক মমিন মিয়া,লিটন মিয়া,ওমর ফারুক, নুরুন্নবী চৌধুরী শান্ত ও বিএনপি নেতা তামিম আক্তারসহ এলাকার ছাত্র -যুবকরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

আয়োজকরা জানিয়েছেন, জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের স্মৃতিকে ধারণ করার জন্য এ উদ্যোগ। সকাল ১০:৩০ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে নারান্দিয়া টি আর কে এনে স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী,তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট এর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমদ আব্বাসী, লোকমান ফকির মহিলা কলেজের অধ্যাপক বাকশিস নেতা মিজানুর রহমান আখুন্দ , আনন্দ টিভির সাংবাদিক মেহেদী হাসান চৌধুরী মৃদুল ,অধ্যাপক মো. রোকনুজ্জামান , বিএনপি নেতা আবুল কালাম, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। বৃত্তিপ্রপ্তদের অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

এম.কন্ঠ/ ৩০ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন