ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কম্পিউটার টেকনলোজি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় ইলেকট্রনিক্স টেকনোলজিকে (১-০) গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। পরে দ্বিতীয়ার্ধে রাসেলের দেয়া গোলে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজিকে এগিয়ে নিয়ে যায়। পরে আর কোন গোল না হওয়ায় কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আল-আমিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এই ফুটবল টুর্নামেন্টে মোট ৭টি টেকনোলজি অংশগ্রহণ করে।

কম্পিউটার সাইন্স এন্ড টেকনলোজির ম্যানেজার ছিলেন আব্দুল্লাহ আল শোয়াইব নিক্সন ও মেন্টর ছিলেন উৎপল কান্তি রায়।

এতে প্রধান অতিথি ছিলেন ওই কলেজের অধ্যক্ষ মীর মোশাররফ হোসেন। এসময় বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধানগণ ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৬ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন