আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
তিনি আরও বলেন, আমরা খুব শূন্য হাতে সরকার গঠন করেছি, একবারে শূন্য হাতে। ড. ইউনূূস যে মাসে বিদায় নিলেন নির্বাচন দিয়ে, সে মাসে সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। এরকম একটা শূন্য হাতে সরকার গঠন করেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে নির্বাচনি প্রতিশ্রুতি ও ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড দেওয়া শুরু করেছেন। দেশে ১৫১ শয্যা বিশিষ্ট ৬শ’ হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন। আগামী সপ্তাহেই টেন্ডার হয়ে যাবে। তিনি এরকম দুঃসাহসিক কাজ শুরু করে দিয়েছেন।
মন্ত্রী বলেন, এই মূহুর্তে যদি আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমাদেরই কোন সন্তানেরা নাশকতায় নামে, জ্বালাও পোড়াওয়ে নামে। তাহলে কি আমরা দেশটা গড়ে তুলতে পারবো। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের কারোর সন্তান, কারোর ভাই, কারোর আত্মীয় যেনো নাশকতামূলক কর্মকান্ডে জড়িত না হয়। আমরা দেশটাকে সুন্দর, চমৎকার, গণতান্ত্রিক সম্মৃৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। শুধু একা সরকারের পক্ষে সম্ভব নয়। সেজন্য দরকার পুরো জাতীর ঐক্য। যে পুরো জাতীর ঐক্যের কথা আমাদের প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন। তাই আপনাদের বলবো, আপনারাও এই অঞ্চলের বাসিন্দা, আপনাদের আত্মীয়স্বজন শিল্পাঞ্চলসহ সারাদেশে ছড়িয়ে আছে। আপনারাও লক্ষ্য রাখবেন কেউ যাতে কোন রকম ধ্বংসাত্মক, নাশকতামূলক কর্মকা-ে যুক্ত না হয়। আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশটাকে গড়ি।
কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল প্রমুখ।

























