ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাজানপুর শাখা লক্ষ্য কওে চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব জানান, ২৩ নভেম্বর শাখার কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে বিকট শব্দ ও আগুনের আভাস পেয়ে ওপরের তলায় থাকা সহকর্মী, পিয়ন ও নৈশপ্রহরী জেগে ওঠেন। এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ব্যবস্থাপকের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে তিনজনের মতো দুর্বৃত্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ২৪ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন