সর্বশেষ
টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল
টাঙ্গাইল সদর উপজেলার বাগবাড়ি চৌবাড়য়া উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক ইবনে রুশদ রুবেল সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…….লিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৩) বছর।
তিনি স্ত্রীসহ ২সন্তান রেখে গেছেন। দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে মরহুমের জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন করা হয়েছে। উল্লেখ্য দিঘুলীয়া নিবাসী মরহুম আঃ রহিম খানের পুত্র ইবনে রুশদ রুবেল।
তার মৃত্যুতে টাঙ্গাইল উপজেলার নির্বাহী অফিসার মো. শাহীন মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল ও সাংবাদিক এস এম আওয়াল মিয়া গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এম.কন্ঠ/ ২৩ নভেম্বর ২০২৬/এম. টি





















