টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুল আজিজ চানখা, সদস্য সচিব ভিপি হামিদ, যুগ্ম-আহবায়ক শহীদ উদ্দিন, সরকারি কমান্ডার শাহজাহান সাজু, মনিন্দ্রমোহন ঘোষ, আব্দুস সালাম মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। যে মানুষটি মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তাঁর গার্ড অব অনার ও দাফন নিয়ে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ওরা পাকিস্তানি পেতত্তা, রাজাকারের জায়গা এই বাংলার মাটিতে হবে না। ওদের আবার পাকিস্তানের পাঠিয়ে দেয়া হবে।
এ সময় জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ০২ নভেম্বর ২০২৬/এম. টি












