টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার
টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার। তিনি ১৭ নভেম্বর মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। সোমবার নবাগত জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এসময় টাঙ্গাইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদসহ বিভিন্ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে, মো. ফরহাদ খন্দকার খাদ্য অধিদপ্তরের একজন দক্ষ ও নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা। এর আগে তিনি নওগাঁ জেলায় জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন।
প্রাণিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর (বি.এসসি. ও এম.এসসি.) ডিগ্রিধারী এ কর্মকর্তার ক্যারিয়ার প্রশাসনিক দক্ষতা, আইনগত জ্ঞান এবং ডিজিটাল গভর্ন্যান্সের এক অনন্য সমন্বয়। খাদ্য সংক্রান্ত বিধিবিধান ও আইনগত বিষয়ে বিশেষ পারদর্শিতার কারণে তিনি খাদ্য মন্ত্রণালয়ের জননীতি প্রণয়নে একজন বিশিষ্ট কন্ট্রিবিউটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মো. ফরহাদ খন্দকার মূলত খাদ্যবান্ধব কর্মসূচি ম্যানেজমেন্ট সফটওয়্যার’-এর রূপকার; যা তিনি প্রথম শেরপুরে পরিকল্পনা ও সফলভাবে বাস্তবায়ন করেন। তার এই উদ্ভাবনী মডেলটি দেশব্যাপী সস্প্রসারিত হওয়ার প্রেক্ষাপটে ২০২৩ সালে খাদ্য মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ ‘জনপ্রশাসন পদক’ লাভ করে। সততা ও একনিষ্ঠতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০২১ সালে ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ এবং ২০২৫ সালে ‘খাদ্যশস্য সংগ্রহে শ্রেষ্ঠত্ব পুরস্কার’ অর্জন করেন।
বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটি থেকে খাদ্যশস্যের অপচয় রোধে এবং ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় যথাক্রমে খাদ্য ব্যবস্থাপনা ও ইআরপি সফটওয়্যার ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
এম.কন্ঠ/ ২৩ নভেম্বর ২০২৬/এম. টি






















