গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার
টাঙ্গাইলের গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে বিনিময় এন্টারপ্রাইজ ভবনে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানিমেল হেলথ অ্যান্ড ভ্যাকসিন ডিভিশনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
‘ভ্যাকসিন দিবেন দেশি, সুরক্ষা পাবেন বেশি’ স্লোগানে আয়োজিত সেমিনারে ওই অঞ্চলের বিভিন্ন পোল্ট্রি খামারের মালিক ও খামারিরা অংশ নেন।
সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিনের কার্যকারিতা, উপকারিতা এবং খামার ব্যবস্থাপনায় সেগুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়।
মো. সোলায়মান খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের মধুপুর ব্যাচের এরিয়া ম্যানেজার মো. সবুজ সরকার, গোপালপুরের মার্কেটিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. ইমরুল কায়েস সুজন ও ডা. নাঈম হোসেন এবং বিনিময় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাহাব উদ্দিন খান স্বাধীন। সালাউদ্দিন খান সজীব সেমিনারটি পরিচালনা করেন।
এম.কন্ঠ/ ২৪ নভেম্বর ২০২৬/এম. টি


























