ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

ঘাটাইলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ওই ছাত্রী উপজেলার বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন ।

ওই ছাত্রী ও তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে এক নির্জন বাড়িতে হাত-পা বেঁধে ও চেতনা নাশক ঔষধ খাইয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করেন স্থানীয় দুই যুবক।

অভিযুক্ত ওই দুই যুবক একই এলাকার আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম ও গফুর মিয়ার ছেলে জামাল হোসেন ।

স্থানীয় ইউপি সদস্য মো. আল-আমিন জানান, ঘটনাটা শুনেছি। ওই ছাত্রী ধর্ষণের অভিযোগও করেছেন। এর একটি ভিডিও তার কাছে রয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এ নিয়ে কোনো লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন