ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে পিপিআর রোগ মুক্ত করার লক্ষ্যে টিকা প্রদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্ত করার লক্ষ্যে ১৮ দিন ব্যাপি টিকা প্রদান কর্মসুচি শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর বাজারে জেলা প্রাণিসম্পদ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের প্রাণিসম্পদ পরিচালক ফরিদা ইয়াছমিন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেটেরিনারি পাবলিক হেলথের উপ-পরিচালক ডা. মো. মোস্তফা আশরাফ, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. শহীদুল আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেলা রানা ও ভেটেরিনারি সার্জন ডা. আবু সাইম আল সালাউদ্দিন।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রন প্রকপ্লের আওতায় জেলার ১২টি উপজেলায় এক যোগে পিপিআর রোগ মুক্ত করার লক্ষ্যে বিনা মূল্যে ছাগল ও ভেড়াকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিন জেলায় প্রায় ১৪ হাজার ছাগল ও ভেড়াকে এ টিকা দেওয়া হয়। শেষে পরিচালক ফরিদা ইয়াছমিন ওয়ালটনের খামার পরিদর্শন করেন।

এম.কন্ঠ/ ০২ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন