ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শিল্পোন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে। বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এনসিসি ব্যাংক পিএলসি টাঙ্গাইল শাখার ব্যবস্থাপনায় “এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)” তথা “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” এর মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বৃহস্পতিবার (১৪ মে) টাঙ্গাইল শাখা তত্ত্বাবধানে হয়েছে।

“উদ্যোক্তা হবো দেশ গড়বো” শ্লোগানকে সামনে নিয়ে যুগোপযোগী কর্মসূচির আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এবং এসআইসিআইপি প্রকল্পের প্রোগ্রাম পরিচালক মাসুম বিল্লাহ।

তিনি বলেন, অর্থমন্ত্রণালয়ের আওতাধীন ইডিপি প্রজেক্ট, সেখান থেকে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এসআইসিআইপি আওতায় আমরা উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম বাস্তবায়ন করছি। এটার মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী সময় উপযোগী এবং সময়ের যে চাহিদা আছে পূরণ করতে পারে এরকম উদ্যোক্তা তৈরী করা। প্রশিক্ষণে নব্বই ভাগের বেশী নারী উদ্যোক্তা। এটা আমাদের সাফল্য। আমরা আসলে চাই যে, আর্ন্তজাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন তৈরী করতে পারবে এরকম উদ্যোক্তা তেরী করতে চাই। আমরা দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করছি। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে এসেছি। টাঙ্গাইলে আমরা সম্বাবনাময় নতুন উদ্যোক্তা তৈরী করতে পারবো। যারা নতুন মানসম্পন্ন পণ্য আবিস্কার করতে পারে। ’ দেশীয় বাজারে যে চাহিদা আছে, সেটা পূরনে সক্ষম। এতে দেশের বিপুল অর্থনৈতিক উন্নয়ন হবে।’

এনসিসি ব্যাংক প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএসএমই ডিভিশনের শরীফ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) প্রোগ্রামস অ্যান্ড জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক প্রধান এ কে এম বদরুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক আবু হানিফ এবং সঞ্চালক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন রফিকুল আজম। পরে টাঙ্গাইল শাখার পক্ষ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং নির্বাচিত ২৫ জন উদ্যোক্তা প্রশিক্ষণার্থীকে ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।। এ সময় ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এনসিসি ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের এ এ শামসুল আজম।

পরবর্তীতে প্রধান অতিথি ও সভাপতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রেনিং মেটেরিয়াল সম্বলিত ব্যাগ বিতরণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহী ৭০ জন প্রার্থীর মধ্য থেকে প্রতিযোগিতামূলক সাক্ষাৎকারের মাধ্যমে সম্ভাবনাময় ২৫ জন উদ্যোক্তাকে এক মাসব্যাপী এ বিশেষ প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতি শরীফ মোহাম্মদ মহসিন বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নের এসসিসি ব্যাংকের সহযোগিতায় ইডিপি প্রশিক্ষণে টাঙ্গাইলের বাছাইকৃত ২৫জন উদ্যোক্তা অংশগ্রহন করছেন। এর মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং কেউ নতুন উদ্যোক্তা। আমরা বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞ, তারা সর্বত্র সহযোগিতা করছেন। এনসিসি ব্যংক দেশের উন্নয়নে সবসময় পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখছে। এনসিসি ব্যাংক দেশকে এগিয়ে নিবে। আমরা বিশ্বাস করি আমাদের প্রশিক্ষণ নিয়ে নতুন কিছু পণ্য তৈরী করবে এবং তারা নিজ নিজ ব্যবসায় সাফল্য লাভ করবে।

আমাদের মূল লক্ষ প্রশিক্ষণার্থীদের কেবল তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ রাখা নয়, বরং বাস্তবমুখী ব্যবসায়িক কলাকৌশল, আর্তিক ব্যবস্থাপনা ও উদ্বোবনী চিন্তায় দক্ষ কওে একজন সফল, স্বাবলম্বী ও আদর্শ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তাদের নতুন কাজের পথ দেখাবে। এতে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। এগিয়ে যাবে বাংলাদেশ।

এম.কন্ঠ/ ১৪ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন