ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব মির্জাপুরে ২ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

বাসাইলে নির্মাণাধীন চারটি প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পর প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমা ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে দুর্বৃত্তরা নির্মাণাধীন চারটি মূর্তি ভাঙচুর করেছে।

করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে সাধারন সম্পাদক দীপ্ত সাহা বলেন, দুর্গাপূজার প্রতিমাগুলো নির্মাণ করা হচ্ছে। আগেরদিন প্রতিমাতে মাটির কাজ করা হয়। পরে রাতের এক সময় মন্দিরের চারটি মূর্তি ভাঙচুর করা হয়। বুধবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায় নির্মাণাধীন প্রতিমার মূর্তিগুলো ভাঙা। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করি। বিগত ১৯ বছর ধরে ওই মন্দির আঙ্গিনায় দুর্গাপূজা হয়ে আসছে। এবারই প্রথম মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। এতে পূজা নিয়ে শঙ্কিত আমরা। আজকে রাত থেকে মন্দিরে পাহাড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু পূজা নিয়েছি যাতে আর ভাঙার ঘটনা না ঘটে এজন্য পাহাড়ার ব্যবস্থা করেছি।

উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। করাতিপাড়ার মন্দিরে কয়েকটি মুর্তি ভাঙচুর করা হয়েছে। সেগুলোতে কেবল মাটির কাজ করা হয়েছে। প্রশাসনের লোকজনও পরিদর্শন করেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। মন্দিরে মূর্তিগুলোর কাজ চলমান। এরমধ্যে কয়েকটি মূর্তির বিভিন্ন অংশ ভাঙা হয়েছে।

এম.কন্ঠ/ ১৮ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন