ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৭:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষক হত্যা মামলার আসামি লাবু মিয়া লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের গ্রাম কলিয়াবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এরআগে তারা উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে মিছিলটি নিয়ে বাসাইল জিরো পয়েন্টে জড়ো হয়। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।

মানববন্ধনে নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, তার ছেলে জুয়েল মিয়া, জসিম মিয়া, স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা ছালমা আক্তার, আলেয়া বেগম ও মিনহাজ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘অভিযুক্ত লেবু মেলেটারী কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে হামলা চালিয়ে কৃষক আনছার আলীকে হত্যা করে। একজন সহজসরল মানুষকে এভাবে হত্যা করা ঠিক হয়নি। লেবু মেলেটারী একজন উশৃঙ্খল লোক। বিষয়টি গ্রামের সবাই জানে। সম্প্রতি লেবু মেলেটারী গ্রেফতার হয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় জামিনের ব্যাপারে তার পরিবার জোর চেষ্টা চালাচ্ছে। কৃষক আনছার আলীর হত্যাকারী লেবু মেলেটারীকে জামিন না দেওয়ার জন্য আদালতের কাছে জোর দাবি জানান বক্তারা। সেই সাথে লেবু মেলেটারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকালে উপজেলার কলিয়া গ্রামে কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে কৃষক আনছার আলীকে হত্যার অভিযোগ উঠে লেবু মেলেটারীর বিরুদ্ধে। মামলার পর লেবু মেলেটারী আত্মগোপনে চলে যান। পরে ১০ মে টাঙ্গাইলের র‌্যাব-১৪ টাঙ্গাইল শহরের একটি বাসা থেকে লেবু মেলেটারীকে গ্রেফতার করে। বর্তমানে লেবু মেলেটারী টাঙ্গাইল কারাগারে রয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘মানববন্ধন শেষে নিহতের পরিবার থানায় এসেছিল। আসামি গ্রেফতার হয়েছে। তদন্ত শেষে মামলাটির চার্জশিট দ্রুতই জমা দেওয়া হবে।’

এম.কন্ঠ/ ১৭ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন