ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

কালিহাতীতে কর্মের মাঝেই মানুষের অন্তরে বেঁচে থাকবেন নুরুল ইসলাম

তারেক আহমেদ :
প্রকাশ: ০২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা গ্রুপ এবং যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, নুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হওয়ায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সার্বক্ষণিক দেশের স্বার্থে মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে মানুষের কল্যাণে শিল্পপ্রতিষ্ঠান গড়েছিলেন এই কর্মবীর । তিনি তার কর্মের মাঝেই বেঁচে থাকবেন।

শনিবার বিকেল সাড়ে ৩ টায় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদের উদ্যোগে তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কালিহাতী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত স্মরণ ও দোয়া মাহফিলে নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এ কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় ‘কালোকে কালো ও সাদাকে সাদা’ বলে গেছেন। কর্মই চিরকাল তাকে বাঁচিয়ে রাখবে। দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সততার সঙ্গে সংগ্রাম করে গেছেন। এ কারণে তিনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন।

সব সময় মানুষের কথা ভাবতেন। দেশের শিল্প উন্নয়নে তার বিশাল ভূমিকা রয়েছে, বিশেষ করে তার মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা ছিলেন। শত পরিশ্রম করে গড়ে তোলেন ৪২টি শিল্পপ্রতিষ্ঠান। সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি দেশের অর্থনীতির একজন নক্ষত্র ছিলেন।

বক্তারা আরও বলেন, নুরুল ইসলাম কেবল একজন শিল্পপতিই ছিলেন না, তিনি ছিলেন একজন দেশপ্রেমী মানুষ। সকল ক্ষেত্রে তার সৃষ্টি আছে অনেক ক্ষেত্রে। তার সব কাজের পেছনেই ছিল এক অকল্পনীয় স্বপ্ন যা তিনি বাস্তবে রূপ দিয়েছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। তার কারণে আমরা যুগান্তরের মতো মুক্ত চিন্তার এক মঞ্চ পেয়েছি। যুগান্তরে তিনি সব সময় সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। যখনই তার সৃষ্টির দিকে তাকাই মনে হয় তিনি আমাদের মধ্যেই আছেন আর এভাবে থাকবেন চিরকাল।

স্মরণসভা ও দোয়া মাহফিলে কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে ও কালিহাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি ছিলেন- কালিহাতী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক নুরুন্নবী রবিন, শুভ্র মজুমদার, স্বপন সিদ্দিকীসহ সাংস্কৃতিক, সামাজিক ও রাজনীতিকসহ সুধীসমাজের ব্যক্তিরা।

সভাশেষে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মো. জুরান আলী খাঁন পীর।

এম.কন্ঠ/  ১৩ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন