ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

গোপালপুরে গ্রাম আদালতকে জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৩২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগের আহবান জানানো হয়েছে।

রোববার সকাল ১১টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ আহবান জানান।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালতের টাঙ্গাইল জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ।

এতে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাস উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, গ্রাম আদালতের সেবা মানুষের কাছে আরও সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন