ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

কালিহাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১০:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় টাঙ্গাইলের কালিহাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

পরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালিহাতী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কালিহাতী প্রেসক্লাব, কালিহাতী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ও ভিডিপি, অফিসার্স ক্লাব, কালিহাতী সাধারণ পাঠাগার, উপজেলা শিল্পকলা একাডেমী, ফায়ার সার্ভিস, স্কুল-কলেজ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে ১ মিনিট নিরবতা পালন, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা করা হয় এবং উপজেলার হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

আয়োজিত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনুসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্কাউট ছাত্র-ছাত্রীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/২৬ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন