ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু

কালিহাতীতে মুড়ি ফ্যাক্টরিতে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়ার একটি মুড়ি ফ্যাক্টরির মালিককে বিভিন্ন অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ( ৪ মার্চ) দুপুরে এ জরিমানা করা হয়।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক সিকদার শাহিনুর আলমের নেতৃত্বাধীন একটি অভিযানিক দল কালিহাতী উপজেলার নারান্দিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।এ সময় শংকর মুড়ির মোড়কে মেয়াদ, মূল্য উল্লেখ না থাকা, আয়োডিন বিহীন ইন্ডাসট্রিয়াল লবন ও মাত্রাতিরিক্ত ফিটকারী ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পাশাপাশি ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুর ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

এম.কন্ঠ/০৪ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন