ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সমবায় পুরস্কার ২২ এ স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৪ ডিসেম্বর) সকালে ফতেরপাড়া সমিতির নিজস্ব ক্যাম্পাসে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ শাহীনুজ্জামান, মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা ও সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লি: ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরিক্ষা প্রতিবেদন পর্যালোচনা, ২০২৩ -২৪ আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা, নতুন লোন আইটেম, লভ্যাংশ ও মুনাফা বিতরণ, সফটওয়ার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আফরিদা মালিহা রিদিকা ও কর্মসূচি কর্মকর্তা রাজিয়া সুলতানা।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন