সর্বশেষ
কালিহাতীতে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা
কালিহাতীতে আউলিয়াবাদ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা আউলিয়াবাদ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এ আইনে ব্যবসায়ী জাফর সিকদারকে ২০ হাজার, ইব্রাহিমকে ২০ হাজার, কামরুলকে ৫ হাজার ও রফিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
এম.কন্ঠ/ ১৮ অগাস্ট /এম. টি
























