ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আমরা চাই দেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গোপালপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে ব্যবস্থাপনা সেমিনার টাঙ্গাইলে ডিসি বরাবর আবেদন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের শাসালেন অধ্যক্ষ টাঙ্গাইলে শিক্ষক রুবেলের ইন্তেকাল ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন টাঙ্গাইলে নতুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল, ফ্যাসিস্টদের প্রতিহতের হুঁশিয়ারি টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ

টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে ইয়ং টাইগার্স(অনুর্ধ্ব-১৮) বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে “এ”গ্রুপের খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা ক্রিকেট একাডেমীর ক্রিকেট কোচ আরাফাত রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যকরী কমিটির সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন।

উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ ৬৮ সালে ময়মনসিংহ জেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। টস জয়ী কিশোরগঞ্জ প্রথমে ব্যাটিং করে ৪২.৪ বলে ১০ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। দলের পক্ষে ওয়াসিক মাহমুদ ৭৩রান করে। জবাবে ময়মনসিংহ ৩৬.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২০ রানে অলআউট হলে কিশোরগঞ্জ ৬৮ রান জয়লাভ করে।

উল্লেখ্য টাঙ্গাইল ভেন্যুতে ময়মনসিংহ, নরসিংদী, নেত্রকোনা, গাজীপুর ও কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ ভেন্যুতে টাঙ্গাইল, শেরপুর, মানিকগঞ্জ ও জামালপুর জেলাসহ ৯টি জেলা খেলছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার ময়মনসিংহ ভেন্যুতে “বি” গ্রুপে টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের সাথে জামালপুর জেলা দলের ম্যাচ দিয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। আজকের খেলাঃ গাজীপুর জেলা বনাম নরসিংদী জেলা।

এম.কন্ঠ/ ০১ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন