ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চালক আহত

তারেক আহমেদ
প্রকাশ: ০৪:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার ছিটকে পড়ে প্রাইভেট কারের চালক আব্দুল সালাম আহত হয়েছেন। এ ঘটনায় ওই প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এলাকাবাসী প্রাইভেট কারের চালক আব্দুল সালামকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কালিহাতীর হাতিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত প্রাইভেটকার চালক হলেন, টাঙ্গাইল হাজেরা ঘাট এলাকার মৃত আঃ মজিদের ছেলে আব্দুল সালাম। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৫ টা ৪৫ মিনিটে কালিহাতী উপজেলার হাতিয়া রেলক্রসিংয়ে চাঁপাইমেল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারের চালক আহত হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার ছিটকে পড়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

এম.কন্ঠ/১৬ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন