ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

মজলুমের কন্ঠ
প্রকাশ: ১২:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে একটি রান্না ঘরে বাসি ও পঁচা মাংস দিয়ে খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে পৌরসভার কান্দাপাড়া রোডে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এখানকার খাবার নিয়মিত সরবরাহ করা হতো কাচ্চি খাদক, হাজী বিরানি ও হানিফ বিরানিতে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, রান্না ঘরজুড়ে নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বিরাজ করছিল, প্রতিদিনই বাসি খাবার নতুন করে রান্না করা হতো।

যা ভোক্তার জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এবং রান্না ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেয়া হয়। অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন।

এম.কন্ঠ/ ২৪ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন