ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুল

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৮:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ১ রানে পরাজিত করেছে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ।

শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিবেকানন্দ হাইস্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। ৫০ ওভারের শেষ বলে দশম উইকেটের পতনের পর দলীয় ১৯১ রান হয়। দলের পক্ষে নুর অপরাজিত ৫২ রান করে। এছাড়া মাহিম ২৮ ও ইমাদ ওয়াসীম ২৩ রান করে। বোলিংয়ে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নাফিউল ২৮ রানে ৩টি এবং শুভ ২টি উইকেট দখল করে।

জবাবে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিং করে নেমে ৪৫ওভার ২ বলে ১৮৮ রানে ৯ উইকেটে পতন হয়। এরপর বোলার আনাসের নো বলে ১টি এবং সিঙ্গেলে ১টি মোট দুটি রানে ১৯০রানে দলীয় রান ঠেকে। জয়ের জন্য ২টি রান আর বিবেকানন্দ হাইস্কুলের জয়ের জন্য ১টি উইকেট দরকার।

শ্বাসরুদ্ধকর অবস্থায় ৪৫ ওভারের শেষ বলে এ পর্যন্ত স্বপ্ন দেখানো শেষ ব্যাটসম্যান মাহাথির ১৭ রানে বাঁহাতি বোলার আনাসের বলে বোল্ড হলে বিবেকানন্দ হাইস্কুলের ১ রানে জয় নিশ্চিত হয়ে দল ফাইনালে উঠে। বিন্দুবাসিনীর পক্ষে আফ্রিদী ৪৪, সাকিব ৩৪ ও সোহান ২৯ রান করে। এখানে বড় রানের র্টাগেটে সাকিব ও আফ্রিদীর ৮৪ রানে জুটি দলীয় রানকে এগিয়ে দেয়।

বিন্দুবাসিনীর রিয়ান, নাফিউল, তায়েবদের পরিশ্রমী খেলা মুগ্ধ করে। তারপর জয়ের লক্ষ্যে তীরে গিয়ে তরী ডুবে মাহাথির আউটে হেরে যায় বিন্দুবাসিনী স্কুল। বোলিংয়ে বিজয়ী বিবেকানন্দ স্কুলের তানজিম ৩৫ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া আনাস ও তামজিদ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।

বিজয়ী দলের তানজীম ব্যাটিংয়ে ১২ এবং বোলিংয়ে ৪টি উইকেট দখল করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলায় আম্পায়ার ছিলেন দিবোজ্জল সরকার রবীন ও উত্তম গৌড় এবং স্কোরার এরফানুল করিম খান আজমির।

এম.কন্ঠ/ ২৬ এপ্রিল /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন