ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৩:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল মান্নানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) নানা কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকালে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং কোরআন খতমের আয়োজন করা হয়। বাদ আসর নিজ বাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা মরহুম খন্দকার আব্দুল মান্নানকে গোপালপুরের আপামর জনতার নেতা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন তৃণমূলের প্রিয় ব্যক্তিত্ব ও স্বচ্ছ রাজনীতির দৃষ্টান্ত।

উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি শাহজাহান ভিপি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, ও মরহুমের পুত্র কামরুজ্জামান বাবু, প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম তরফদার ।

এম.কন্ঠ/ ১৮  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন