ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে হানিট্যাপের অন্যতম মুলহোতা উজ্জল ধরাছোঁয়ার বাইরে টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা 

গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১০:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে ইউনিয়নের খন্দকার আসাদুজ্জামান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল মোরশেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম বাবলু।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে উপযুক্ত সুবিধাভোগী পরিবারকে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রকৃত সুবিধাভোগীদের স্বচ্ছতার সঙ্গে তালিকাভুক্ত করে হয়রানিমুক্তভাবে সরকারি সহায়তা নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছেন।

এম.কন্ঠ/ ১৪ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন