ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দেলদুয়ারে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা টাঙ্গাইলে ২১দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন গোপালপুরে ইয়াবাসহ আটক দুই, মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুর টাঙ্গাইলে শারদীয় দুর্গাপুজায় ১৪ হাজার আনসার মোতায়েতন ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী টুকু সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির পাশে মিলল সাবেক স্বামীর মরদেহ ভাসানী বিশ্ববিদ্যালয়ে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে হানিট্যাপের অন্যতম মুলহোতা উজ্জল ধরাছোঁয়ার বাইরে

গোপালপুরে ইয়াবাসহ আটক দুই, মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুর

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটকের পর ওই নারীর টিনের ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পাকুয়া আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার খন্দকার আব্দুল জলিলের মেয়ে জেমি (৩০) ও মৃত মকবুল হোসেনের ছেলে মোতালেব (৬৫)।

পুলিশ জানায়, ইয়াবা বিক্রির তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে জেমির হেফাজত থেকে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির অর্থ বলে সন্দেহ করা নগদ ২৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

আটকের পরপরই স্থানীয় লোকজন জেমির টিনের ঘর ভাঙচুর করেন এবং বাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ১৫ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন